• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪৪:৫৬ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধে অস্ত্রের মজুত কমেছে, স্বীকার করলেন ট্রাম্প

২ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫২:৪৭

ইরান যুদ্ধে অস্ত্রের মজুত কমেছে, স্বীকার করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কিছু ধরনের গোলাবারুদের মজুত কমে গেছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্রুত এসব মজুত পুনরায় পূরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

১ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাতের কারণে কিছু ধরনের গোলাবারুদের মজুত অন্যগুলোর তুলনায় কমেছে। তবে যুক্তরাষ্ট্র শিগগিরই এসব অস্ত্রের মজুত এমন পর্যায়ে নিয়ে যাবে, যা আগে কখনো ছিল না।

ট্রাম্প ঠিক কোন কোন অস্ত্রের মজুত কমেছে, তা নির্দিষ্ট করে জানাননি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে এবং অস্ত্রের মজুত বাড়ানোর কাজ চলছে।

এর আগে বিভিন্ন বিশ্লেষণে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে চাপ পড়ার বিষয়টি উঠে আসে। কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিএসআইএসের বিশ্লেষণেও বলা হয়েছে, সংঘাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষাব্যবস্থার মজুত উল্লেখযোগ্যভাবে কমেছে। এসব মজুত আগের পর্যায়ে ফিরিয়ে নিতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলেও প্রতিষ্ঠানটির বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে সংঘাতের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে সংঘাতের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে দেওয়া একটি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন বলেও জানান।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধে জয় পেয়েছে। তবে সাম্প্রতিক বক্তব্যে তিনি নির্বাচনের পর আবারও সামরিক অভিযান জোরদার হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইরান যুদ্ধ ও অর্থনৈতিক পরিস্থিতি আলোচনায় রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেস-নরক সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের জরিপে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় ট্রাম্পের ভূমিকার প্রতি ১৭ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক সমর্থন জানিয়েছেন। সামগ্রিক অর্থনীতি পরিচালনায় তাঁর প্রতি সমর্থন ২৬ শতাংশ। জরিপটি ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ২ হাজার ১৪০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে পরিচালিত হয়।

তবে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব জরিপের ফলাফলকে ‘ভুয়া সংখ্যা’ বলে প্রত্যাখ্যান করেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে নিজে প্রচারণায় অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল
প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল
২ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৯:৩৩




আজ জাতীয় উৎপাদনশীলতা দিবস
আজ জাতীয় উৎপাদনশীলতা দিবস
২ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২২:১৪

কালীগঞ্জে কৃষক কার্ড পেলেন ১৪৫১ জন
কালীগঞ্জে কৃষক কার্ড পেলেন ১৪৫১ জন
১ অক্টোবর ২০২৬ রাত ১১:৩৭:২৫