• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৩:১৩ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০

তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাই। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন দেহরক্ষীসহ অপহরণ করেছে সশস্ত্র ব্যক্তিরা। ২৭ অক্টোবর মঙ্গলবার পুলিশ এ তথ্য জানায়।

২৮ অক্টোবর বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

কোয়েটার পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, গত সোমবার রাতে খুজদার থেকে কালাত যাওয়ার পথে মহাসড়কে শাহজাদা আহমেদজাইয়ের গাড়ি থামায় একদল সশস্ত্র ব্যক্তি। পরে তাঁরা শাহজাদা ও তাঁর সঙ্গে থাকা তিন দেহরক্ষীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

আরও পড়ুন

‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ার ঘোষণা নেতানিয়াহুর

প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিকভাবে সাবেক কালাত সাম্রাজ্যের শাসকদের ‘কালাতের খান’ উপাধিতে ভূষিত করা হতো। বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত কালাত ছিল ব্রাহুইদের নেতৃত্বাধীন একটি দেশীয় রাজ্য। কালাতের বর্তমান খান সুলেমান দাউদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও ওয়েলসে বসবাস করছেন।

বেলুচিস্তানের মানুষের রাজনৈতিক ঐক্য, সার্বভৌম পরিচয় ও সাংস্কৃতিক গৌরব প্রতিষ্ঠায় কালাতের খান পরিবারের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এ কারণে অঞ্চলটির মানুষের কাছে পরিবারটি বিশেষ শ্রদ্ধা ও সম্মানের অধিকারী।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩০:৫০


দুই উইকেট হারিয়ে ৬৮ রান বাংলাদেশের
দুই উইকেট হারিয়ে ৬৮ রান বাংলাদেশের
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:০৫







তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০