• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৮:৩২ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

নেতানিয়াহুর ভবিষ্যৎ অনিশ্চিত, শপথ নিলেন পার্লামেন্ট সদস্যরা

১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১১:১৬

নেতানিয়াহুর ভবিষ্যৎ অনিশ্চিত, শপথ নিলেন পার্লামেন্ট সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ সদস্য শপথ গ্রহণ করেছেন। ১০ নভেম্বর মঙ্গলবার জেরুজালেমে এক আনুষ্ঠানিক অধিবেশনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে নতুন সংসদীয় অধ্যায়ের সূচনা হলো।

তবে নতুন পার্লামেন্টের যাত্রার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায়ের পুরোপুরি অবসান ঘটেনি। নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা হারালেও তিনি এখনো অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। খবর রয়টার্স ও টাইমস অব ইসরায়েলের।

পার্লামেন্টের সব সদস্যের শপথ গ্রহণ শেষে নেসেটের সচিব নবগঠিত ২৬তম সংসদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত আইনপ্রণেতারা করতালির মাধ্যমে নতুন পার্লামেন্টের যাত্রাকে স্বাগত জানান।

আরও পড়ুন

অভিশংসন থেকে আপাতত রক্ষা পেলেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

শপথ অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় আসেন সবার শেষে শপথ নেওয়া চার নতুন আইনপ্রণেতা। তাদের মধ্যে তিনজনের ব্যক্তিগত জীবন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার স্মৃতি ও ক্ষতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।

তাদের একজন মধ্যপন্থি ‘ইয়াশার’ দলের সদস্য শিরা শাপিরো। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় তার ছেলে আনের এলিয়াকিম শাপিরো নিহত হন।

অন্যজন ইসরায়েল বেইতেনু দলের শ্যারন শারাবি। ওই দিন কিবুতজ বেরি থেকে তার দুই ভাই এলি ও ইয়োসি শারাবিকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়। পরে বন্দিদশায় ইয়োসি প্রাণ হারান।

আরও পড়ুন

প্রতিপক্ষের গুলিতে আহত ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী

নতুন আইনপ্রণেতাদের মধ্যে রয়েছেন ইয়াশার দলের নোয়াম তিবন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক এই জেনারেল ৭ অক্টোবরের হামলার সময় সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা না করে নাহাল ওজ এলাকায় ছুটে যান। সেখানে নিজের ছেলে ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করেন।

এই তিনজনের পাশাপাশি শেষ পর্যায়ে শপথ নেওয়া অপর নতুন সদস্য হলেন ডানপন্থি লিকুদ দলের এরেজ তাদমোর। তিনি ইসরায়েলের কট্টর ডানপন্থি রাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘ইম তিরতজু’র প্রতিষ্ঠাতা।

নতুন পার্লামেন্টের শপথ অনুষ্ঠানে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ, সরকার গঠনের অনিশ্চয়তা এবং ৭ অক্টোবরের হামলার প্রভাব বিশেষভাবে আলোচনায় উঠে আসে। ১২০ সদস্যের শপথ গ্রহণের মধ্য দিয়ে ইসরায়েলের ২৬তম নেসেটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০২:১৬