• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৫৯:২৪ (10-Aug-2026)
  • - ৩৩° সে:

ট্রাম্পের ১৫ দফা গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল

১০ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৩:০৫

ট্রাম্পের ১৫ দফা গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। রয়টার্স ও আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

৯ আগস্ট রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল ১৫ দফার নথি প্রত্যাখ্যান করছে।’ হামাসকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার না করার পাশাপাশি ইসরায়েলি বাহিনী তাদের সেনা ও নাগরিকদের জন্য হুমকি মোকাবিলা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

নেতানিয়াহু বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ট্রাম্প প্রশাসনের কিছু প্রস্তাব ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু বিষয় তারা মেনে নিতে পারছে না।

এদিকে নেতানিয়াহুর বক্তব্যের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে হামাস এক বিবৃতিতে জানায়, তারা ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মধ্যস্থতাকারী ও গ্যারান্টর দেশগুলোকে প্রক্রিয়াটি ভেস্তে যাওয়ার মতো কোনো ‘লঙ্ঘন’ ঠেকাতে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর আওতায় তৈরি ১৫ দফা পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ, গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং উপত্যকার প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। পরিকল্পনার প্রথম ধাপে হামাসের ভারী অস্ত্র, অস্ত্রের গুদাম, সামরিক উৎপাদনকেন্দ্র ও সুড়ঙ্গ অবকাঠামো নিষ্ক্রিয় করার কথা বলা হয়েছে।

তবে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ‘বাস্তব ও পূর্ণ নিরস্ত্রীকরণ’ চায়। এর অর্থ শুধু ভারী অস্ত্র নয়, হামাসের সব ধরনের অস্ত্র সরিয়ে ফেলা। তিনি আরও বলেন, তাঁর প্রধানমন্ত্রিত্বে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ফলে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল ও হামাসের মধ্যে মতপার্থক্য এখনো বড় বাধা হয়ে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
১০ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৩:৩১