• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৪:৪৩ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

৩ গণমাধ্যমে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত

২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৫৬

৩ গণমাধ্যমে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন দেশটির ফেডারেল আদালত। সম্প্রতি এই তিন গণমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসি

প্রেসিডেন্টের এ পদক্ষেপ ঠেকাতে গত ২১ সেপ্টেম্বর সোমবার গণমাধ্যমগুলো ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে একটি মামলা করে। একইসঙ্গে নিষেধাজ্ঞা স্থগিতের সাময়িক আদেশ দিতে আদালতকে অনুরোধ করা হয়।

স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর বুধবারে এর শুনানি হয়। বিচারক অবিলম্বে হোয়াইট হাউসে গণমাধ্যমগুলোর সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

বিচারক টিমোথি কেলি বলেন, সাংবাদিকদের প্রেস পাস বাতিলের সিদ্ধান্তটি সম্ভবত সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করেছে। সাধারণ নিয়ম হলো, সাংবিধানিকভাবে সুরক্ষিত কোনো অধিকার থেকে কাউকে বঞ্চিত করার আগে তাকে অবশ্যই বিষয়টি জানানো এবং বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে হয়।

প্রবেশাধিকার পুনর্বহাল সংক্রান্ত আদালতের দেওয়া আদেশটির মেয়াদ ১৪ দিন।

গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমগুলোর সাংবাদিকদের প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন। দাবি করেন, এসব গণমাধ্যম ভুয়া খবর ও মিথ্যা তথ্য প্রকাশ করে।

নির্বাচনী প্রচার কিংবা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বিভিন্ন সময় গণমাধ্যম নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলায় সিএনএন, এমএস নাউ ও পলিটিকো বলেছে, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে। ওই সংশোধনীতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের কথা আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকার ৩ পুলিশ পরিদর্শককে বদলি
ঢাকার ৩ পুলিশ পরিদর্শককে বদলি
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৪০

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৪২




৩ গণমাধ্যমে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত
৩ গণমাধ্যমে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৫৬