• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:০৫:১০ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

৮ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫২:৫০

শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান ফের স্পষ্ট করেছে ভারত। দেশটির সরকার বলেছে, বিষয়টি মূলত ‘আইনি বিষয়’।

৭ অক্টোবর বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।

জয়সওয়াল বলেন, 'বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে গঠনমূলক, ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখা। এটিই বর্তমানে বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: জয়সওয়াল

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে তিনি বলেন, 'প্রত্যর্পণ নিয়ে বলতে গেলে এটি মূলত একটি আইনি বিষয় এবং আমিও আগেও বলেছি এর সঙ্গে বিভিন্ন আইনগত বিষয় জড়িত।'

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪