আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
১৬ নভেম্বর সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, পিটারমারিৎসবার্গ শহরের কাছে একটি হামলায় আটজন এবং রাজধানী প্রিটোরিয়ার কাছে আরেকটি হামলায় নয়জন নিহত হয়েছেন।
১৫ নভেম্বর রোববার রাতে পিটারমারিৎসবার্গ শহরের বাইরে সুইটওয়াটার্স এলাকায় গুলিতে ঝাঁজরা একটি গাড়ির ভেতর থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবাই পুরুষ।
এর কয়েক ঘণ্টা পর রাজধানী প্রিটোরিয়ার কাছে জেফসভিলের একটি অনানুষ্ঠানিক বসতিতে আরও নয়জনের মরদেহ পাওয়া যায়। একটি ঘরের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছয় পুরুষ ও তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়।
দেশটির জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা সোমবার জানান, প্রায় ৫৩০ কিলোমিটার দূরত্বে ঘটে যাওয়া এই দুটি হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
তিনি বলেন, দেশে একের পর এক গণগুলির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের অবশ্যই খুঁজে বের করতে হবে। আমরা অপরাধীদের কোনোভাবেই জনগণকে আতঙ্কিত করতে বা মানুষের জীবনযাপনের ধরন নিয়ন্ত্রণ করতে দিতে পারি না।
এটিভি/ আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available