আন্তর্জাতিক ডেস্ক: খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর এক বাসিন্দা রয়েছে বলে জানা গেছে।
৫ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জানিয়েছে।


দূতাবাসের শোক বার্তায় জানানো হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- মোহাম্মদ তারেক, ব্রাহ্মণবাড়িয়া; মো. সাব্বির, ব্রাহ্মণবাড়িয়া;
মেহেদী হাসান, ফেনী।

তাদের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, ইরাক শোকপ্রকাশ করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available