• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:৫৪:০০ (31-Aug-2026)
  • - ৩৩° সে:

মক্কা প্রতিরক্ষা চুক্তি: তুরস্কে প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ

৩১ আগস্ট ২০২৬ সকাল ০৮:১৮:৪৭

মক্কা প্রতিরক্ষা চুক্তি: তুরস্কে প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক: মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত নতুন জোটের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক ৩১ আগস্ট সোমবার তুরস্কে অনুষ্ঠিত হবে। ইস্তাম্বুলে অনুষ্ঠেয় এই বৈঠকে তুরস্কের পাশাপাশি সৌদি আরব ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেবেন বলে রোববার তুরস্কের কূটনৈতিক সূত্র জানিয়েছে।

চলতি মাসের শুরুতে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে অন্য দেশগুলো যৌথভাবে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত এবং তেহরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে এই প্রতিরক্ষা জোট গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইস্তাম্বুলের বৈঠকে তিন দেশের একটি ‘রাজনৈতিক ও প্রতিরক্ষা কৌশলগত কমিটি’ গঠনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানেরা সদস্য থাকবেন।

এই চুক্তির মাধ্যমে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্কের সঙ্গে যুক্ত হয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব।

বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। সৌদি আরবের পক্ষে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।

আঙ্কারা জানিয়েছে, বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি তিন দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পে স্কেল মন্ত্রিসভায় উঠছে আজ
পে স্কেল মন্ত্রিসভায় উঠছে আজ
৩১ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৩:৪৪









তিন জেলায় নতুন পুলিশ সুপার
তিন জেলায় নতুন পুলিশ সুপার
৩০ আগস্ট ২০২৬ রাত ০৯:৩৩:০৪