• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:০৫:০৬ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে যা বলল ভারত

২৯ আগস্ট ২০২৬ সকাল ০৮:২৮:৪৫

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে নজর রাখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব বিষয়ে তারা সার্বক্ষণিক নজর রাখেন।

২৮ আগস্ট শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। ২৭ আগস্ট বৃহস্পতিবার সংসদে খলিলুর রহমান বলেছিলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্য দেশগুলো বাংলাদেশকে যোগ দেওয়ার প্রস্তাব দিলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখি।”

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে ইসলামি দেশগুলোর কোনো নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

এদিকে বাংলাদেশের অবস্থান নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগ্রহ জানালে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কায় এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির মূল নীতির মধ্যে রয়েছে—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অবশ্য বলেছেন, এখনো বাংলাদেশের যোগ দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। তাই চুক্তিতে যোগ দেওয়ার সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করার সময়ও এখনো আসেনি।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬