• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:০২:৩০ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

উপযুক্ত সময়ে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ করা হবে: আরাঘচি

১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৪:৩৫

উপযুক্ত সময়ে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ করা হবে: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি বলেছেন, উপযুক্ত সময়ে ইরানের হামলায় মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ করা হবে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ইরানকে ‘অরক্ষিত’ দাবি করে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আরাঘচি লেখেন, ইরান অরক্ষিত নয়; বরং শত শত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস এবং কয়েক ডজন মার্কিন বিমানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আরাঘচি আরও বলেন, এসব কেবল ‘সামান্য কিছু’। উপযুক্ত সময়ে মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ইরান অরক্ষিত বলে দাবি করছে, শেষ পর্যন্ত তাদের জন্য লজ্জা ও কলঙ্কই অবশিষ্ট থাকবে।

সূত্র: পার্সটুডে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:১৯



র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৩

সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের
সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৮:৪২


গুলশান থানার ওসি দাউদ ক্লোজ
গুলশান থানার ওসি দাউদ ক্লোজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪০:২৫