আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-চীন সীমান্তের গিরোং এলাকায় নজিরবিহীন ভূমিধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যাচ্ছে, কীভাবে মিনিটের মধ্যে একটি বিশাল মাটি ও পলির দেয়াল গড়িয়ে এসে সবকিছু ধ্বংস করে দেয়। খবর রয়টার্স'র।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মানুষ দৌঁড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। কিন্তু শুধু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিশাল কালো মাটি ও পলির দেয়াল সবকিছুকে ঢেকে ফেলে।
ঘটনাটিকে দুর্যোগ ঘোষণা করে রাসুয়া জেলার প্রশাসক বলেছেন, তারা ব্যাপক প্রাণহানীর শঙ্কা করছেন।
সবশেষ খবর, অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদেশি পর্যটকসহ নিখোঁজ অন্তত ৪০০ জন। এরমধ্যে রয়েছেন শতাধিক ভারতীয় পর্যটক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available