• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৩৭:৩৯ (10-Aug-2026)
  • - ৩৩° সে:

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৬

১০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৭:১১

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

৯ আগস্ট রোববার রাতে বেলগোরদ শহরে এ হামলা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার পর অন্তত দুটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায়। পরে জরুরি বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

হামলায় আরও কয়েকটি আবাসিক ও অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালানোর সময় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছায়। হামলায় আহত ২৫ জনের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে ১৫০টির বেশি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে বলে তাদের দাবি। নোভোরোসিস্ক ও উফাসহ আরও কয়েকটি এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
১০ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৩:৩১




বদলে যাচ্ছে হিলির সড়ক যোগাযোগ
বদলে যাচ্ছে হিলির সড়ক যোগাযোগ
১০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৪:০৫