• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:২৭:৩৯ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৩:২৬

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে রাশিয়ায় অন্তত ৫০ হাজারেরও বেশি নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন।

গত কাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বলেন, “খুব শিগগিরই রাশিয়ায় কমপক্ষে ৫০ হাজার নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এ ব্যাপারে উভয়পক্ষের (রাশিয়া ও উত্তর কোরিয়া) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। নতুন এই সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে।”

কোথা থেকে এই তথ্য পেয়েছেন, এক্সবার্তায় তা স্পষ্ট করেননি প্রেসিডেন্ট জেলেনস্কি, তবে বলেছেন— সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪