• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:১০:৪৩ (03-Aug-2026)
  • - ৩৩° সে:

ভারত সীমান্তে ২৫০ ভয়ংকর কামান মোতায়েন করেছে পাকিস্তান

৩ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:৫৩

ভারত সীমান্তে ২৫০ ভয়ংকর কামান মোতায়েন করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সীমান্তে ২৫০টি এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রোপেল্ড হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে চীনের তৈরি এই ১৫৫ মিলিমিটারের কামান ব্যবস্থাগুলো সুসংগঠিতভাবে স্থাপন করতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।

৩ আগস্ট সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

মূলত, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর নিজেদের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

প্রতিবেদন অনুযায়ী, চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা নোরিনকো’র তৈরি এসএইচ-১৫ মূলত পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ব্যবহৃত পিসিএল-১৮১ হুইলড সেলফ-প্রোপেল্ড হাউইটজারের রপ্তানি সংস্করণ। ৬X৬ আর্মার্ড শানসি ট্রাক চ্যাসিসের ওপর স্থাপিত এই কামান ব্যবস্থা দ্রুত মোতায়েন ও উচ্চ গতিশীলতার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে এবং দুর্গম এলাকায় দ্রুত অবস্থান পরিবর্তনে সক্ষম।

এই ১৫৫ মিমি/৫২-ক্যালিবআরের আর্টিলারি প্ল্যাটফর্ম থেকে মানসম্মত ন্যাটো-স্ট্যান্ডার্ড গোলাবারুদ ছুড়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। অন্যদিকে, রকেট-অ্যাসিস্টেড ভি-ল্যাপ প্রজেক্টাইল ব্যবহার করে এটি দিয়ে ৫৩ থেকে ৭২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও হামলা চালানো যায় বলে জানা গেছে।

চীনা এই কামান ব্যবস্থা একটি স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক স্ট্যাবিলাইজিং স্পেড দ্বারা সজ্জিত। ফলে, এর ক্রুরা খুব দ্রুত কামান প্রস্তুত করে মিনিটে ৬ রাউন্ড পর্যন্ত গোলাবর্ষণ করতে পারে। প্রতিপক্ষ ঠিকঠাক বুঝে ওঠার আগেই এটি দ্রুত স্থান পরিবর্তন করে সরে যেতে পারে।

ভারতীয় প্রতিরক্ষা সূত্র বলছে, ২৫০টি এসএইচ-১৫ ব্যবস্থার সংযোজন একাধিক আর্টিলারি রেজিমেন্টকে সজ্জিত করার জন্য যথেষ্ট। এটি পাকিস্তানের দূরপাল্লার কনভেনশনাল স্ট্রাইক ক্ষমতাকে বহুলাংশে বাড়িয়ে দেবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ