আন্তর্জাতিক ডেস্ক: জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। দেশটির সরকারি মুখপাত্র নিশ্চিত করেছেন এ তথ্য। তবে দুর্ঘটনাকবলিত বেশকিছু স্থানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত আছে।
প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ২৮ জুলাই মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে কিউশু দ্বীপে অনুভূত হয় জোরালো কম্পনটি। কুমামুতু সিটি ছিল কেন্দ্র। ধসে পড়ে শহরটির বিশাল একটি শপিং মল। বিস্ফোরণও হয়েছে ভবনের একাংশে।
ধ্বসংস্তূপে এখনও আটকা অনেকে। শহরের একটি পেপার মিলে ধসে পড়ে চিমনি। ক্ষতিগ্রস্ত অর্ধশত মেডিকেল স্থাপনা। ১৭ শতকের একটি ঐতিহাসিক প্রাসাদের দেয়ালও ভেঙে পড়ে।
ভূমিকম্পের পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে শহরের প্রায় ৪০ হাজার বাড়িঘর। উদ্ধার অভিযানে কাজ করছে সাড়ে তিন হাজারের বেশি উদ্ধারকর্মী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available