• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:২৩:৩০ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরান বহু বছর ধরেই আমাকে হত্যার পরিকল্পনা করছে: ট্রাম্প

১১ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৬:৫০

ইরান বহু বছর ধরেই আমাকে হত্যার পরিকল্পনা করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে তিনি আগেই নির্দেশনা দিয়ে রেখেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দ্য নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। ধারণা করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠানে ট্রাম্পকে হত্যার আহ্বানসংবলিত ব্যানার প্রদর্শনের প্রসঙ্গ টেনেই তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, “তারা অনেক দিন ধরেই আমাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। আমরা এমনই একটি পরিস্থিতির মুখোমুখি।”

তিনি আরও বলেন, “আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি—আমার সঙ্গে যদি কিছু ঘটে, তাহলে এমনভাবে তাদের ওপর হামলা চালানো হবে, যা তারা আগে কখনও দেখেনি।”

ট্রাম্পের দাবি, তেহরান বহু বছর ধরেই তাকে হত্যার পরিকল্পনা করছে। সাক্ষাৎকারের একপর্যায়ে তিনি বলেন, “আমি আশা করি, তখন তোমরা আমাকে মিস করবে।”

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া তার বক্তব্যের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণও প্রকাশ করা হয়নি।

সূত্র: ডন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:১৩



মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৮:১৯


সপ্তাহে ২ দিন ছুটিতে চাকরি দিবে আগোরা
সপ্তাহে ২ দিন ছুটিতে চাকরি দিবে আগোরা
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৫:০৪