• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৩১:৫১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা ইরানের

২ জুলাই ২০২৬ সকাল ০৮:২৫:৩০

খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

১ জুলাই বুধবার পরিষদের মিডিয়া শাখার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে, পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরের স্বাক্ষরে বলা হয়, ‘আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য দায়ী ব্যক্তি, পরিকল্পনাকারী এবং সহযোগীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পাশাপাশি ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও সরকারি কর্মকর্তা এবং খামেনির পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারান।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাশাপাশি ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফেও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭