• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৪:১৯ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত অন্তত ১৬

১৯ জুন ২০২৬ সকাল ১১:১২:০৬

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। এ ঘটনায় আরও কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন। খবর আল-জাজিরার।

এনএনএ জানায়, ১৮ জুন বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই হামলা নাবাতিয়ে অঞ্চলের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় একাধিক আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়ে শহর, কফর জৌজ এবং আশপাশের কফর রেমেন ও জেবদিন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ হয়। পরে কফর তিবনিত ও রাইহান পাহাড়ি এলাকায় একাধিক বিমান হামলাও চালানো হয়।

এনএনএ আরও জানায়, নাবাতিয়ে ও হারুফ এলাকায় পৃথক হামলায় অন্তত ৮ জন নিহত হন। আল-শারকিয়া ও দুইরের মাঝামাঝি একটি বাড়িতে হামলায় আরও ৪ জনের মৃত্যু হয়। এছাড়া কফর সির এলাকায় আরেকটি হামলায় ৩ জন নিহত হয়েছেন।

এ ছাড়া দুইর পৌরসভার ভবনের কাছে একটি মোটরসাইকেলে ড্রোন হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

হামলার পর স্থানীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
১৯ জুন ২০২৬ সকাল ১০:৫৮:১৮




Follow Us