• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫২:১৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

১৬ জুন ২০২৬ সকাল ০৯:১০:০৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ এক অগ্রগতি হিসেবে একটি সমঝোতা চুক্তি ভার্চুয়ালি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স অনলাইন মাধ্যমে এই চুক্তিতে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।

চুক্তির আওতায় ইরানের বন্দরে আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক ইস্যুতে নতুন আলোচনা শুরুর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের পক্ষে সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চুক্তিতে স্বাক্ষর করেন বলে জানা গেছে।

তবে চুক্তির পূর্ণাঙ্গ কোনো পাঠ এখনও প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, স্বাক্ষর অনুষ্ঠানের পরই এটি প্রকাশ করা হতে পারে। তবে দুই পক্ষের বক্তব্যে বেশ কিছু বিষয়ে পার্থক্য দেখা গেছে। বিশেষকরে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও কার্যক্রম নিয়ে অবস্থান ভিন্ন।

আরও পড়ুন

ইসরাইলের রাজনীতিতে আরব প্রতিনিধিত্বের উত্থান, চাপে নেতানিয়াহু

ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহারের জন্য নির্দিষ্ট ‘ফি’ আদায়ের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শুক্রবার থেকে কোনো ধরনের টোল ছাড়াই প্রণালিটি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।

নেতানিয়াহু বলেন, তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প সব বিষয়ে একমত নন। একই সময়ে, ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার দায় স্বীকার করেছে।

সূত্র: সিএনএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬