• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৯:৫৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

৪ জুন ২০২৬ সকাল ১০:০৮:১০

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত কূটনৈতিক আলোচনার পর শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। ৩ জুন বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির কার্যকারিতা অনেকাংশে নির্ভর করবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড বন্ধের ওপর। চুক্তির আওতায় দক্ষিণ লেবাননের নির্দিষ্ট কিছু এলাকায় ‘পাইলট জোন’ বা পরীক্ষামূলক নিরাপত্তা অঞ্চল গঠন করা হবে, যেখানে কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না। এসব এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করবে লেবাননের রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী।

চুক্তির শর্ত অনুযায়ী, হিজবুল্লাহকে সব ধরনের আক্রমণাত্মক কার্যক্রম বন্ধ করতে হবে এবং সীমান্তবর্তী এলাকা থেকে তাদের সদস্যদের সরিয়ে নিতে হবে।

দীর্ঘদিনের সংঘাত নিরসনে এটি ছিল লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে চতুর্থ দফার সরাসরি আলোচনা। গত ২ মার্চ নতুন করে শুরু হওয়া উত্তেজনার পর এই বৈঠককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তবে যুদ্ধবিরতির ঘোষণার দিনও সীমান্তে সংঘর্ষের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে হামলার দাবি করেছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আগামী ২২ জুনের পর দুই পক্ষ আবারও আলোচনায় বসবে।

সূত্র: আনাদোলু এজেন্সি, এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us