• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪০:৩৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

কাল ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

৩ জুন ২০২৬ দুপুর ০১:৫০:০০

কাল ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। বাংলাদেশের সাথে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

৪ জুন বৃহস্পতিবার তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নতুন সরকারের আমলে এটি হবে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরো গভীর করার সম্ভাবনা তৈরি করেছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

আগামী ৬ জুন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে একে অপরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। তবে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সে সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us