• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:২৯:৫০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত নয় ইরান

২৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:৪৬

উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত নয় ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে হস্তান্তর করতে সম্মত হয়নি বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।

২৪ মে রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিকভাবে যে সমঝোতা হয়েছে, সেখানে ইরানের পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত ছিল না। তার ভাষায়, এই বিষয়টি ভবিষ্যতের চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার সময় বিবেচনায় আনা হবে। ফলে বর্তমান পর্যায়ের সমঝোতায় ইউরেনিয়াম মজুত বিদেশে পাঠানোর কোনো বিষয় যুক্ত হয়নি।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং শিগগিরই তা ঘোষণা করা হতে পারে। তিনি আরও বলেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়েও অগ্রগতি রয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, সামরিক উপস্থিতি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিষয়।

বিশ্লেষকদের মতে, ইউরেনিয়াম মজুত নিয়ে ইরানের অবস্থান এই আলোচনায় বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে। তবে দুই পক্ষই কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭