• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৩৭:৫৭ (16-May-2026)
  • - ৩৩° সে:

ব্যাংককে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৮

১৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭

ব্যাংককে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৮

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।

১৬ মে শনিবার উদ্ধারকর্মী ও পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Ad
Ad

উদ্ধারকর্মীরা জানান, একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর ঘটনাস্থলে থাকা কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের পরপরই আগুন দ্রুত বাস ও আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে।

Ad

খবর পেয়ে দমকলকর্মী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ব্যাংকক পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সরকারি কর্মকর্তারা বলেন, দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে আহতদের বের করে আনতে একাধিক উদ্ধারকারী দল কাজ করেছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করেছেন দমকল সদস্যরা।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকর্মীরা এলাকা ঠান্ডা করা এবং জমে থাকা গ্যাস অপসারণের কাজ করছেন। হতাহতদের খোঁজে এখনও তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু
১৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০১









Follow Us