• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪৭:১৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

৬ মে ২০২৬ সকাল ০৮:৩৮:০১

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার  আগে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৬ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

স্থানীয় সময় ৫ মে মঙ্গলবার বিকেলে ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝঝিয়া এবং উত্তরের চেরনিহিভে ভারী বোমা হামলা চালানো হয়। জাপোরিঝঝিয়া অঞ্চলেই অন্তত ১২ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর। খবর আল জাজিরার।

দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্কে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ডনিপ্রো শহরেও হামলায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন

‘অপ্রয়োজনীয়’ কর্মীদের স্বপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

রাতভর হামলায় পোলতাভা ও খারকিভ অঞ্চলের গ্যাস স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঁচজন নিহত এবং ৩৭ জন আহত হন বলে জানিয়েছে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজ। এই হামলার ফলে প্রায় ৩৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চরম ভণ্ডামির অভিযোগ এনে বলেন, একদিকে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে হামলা-এটি গ্রহণযোগ্য নয়। তিনি জানান, মঙ্গলবার রাত থেকে ইউক্রেনও যুদ্ধবিরতি মেনে চলবে এবং রাশিয়ার পদক্ষেপ অনুযায়ী প্রতিক্রিয়া দেবে।

এদিকে রাশিয়ার চুভাশিয়া রিপাবলিক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুইজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া কিরিশি শহরের একটি বড় তেল শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

আঞ্চলিক উত্তেজনা হ্রাসে তেহরানে বৈঠকে বসছে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা জোট’

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া একদিনে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৬৪টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে বেশিরভাগ প্রতিহত করা হলেও কিছু হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭