• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩৪:২৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালি অতিক্রম করতে গেলে ‘কঠোর’ জবাব দেওয়া হবে: ইরান

৫ মে ২০২৬ বিকাল ০৩:০২:১৯

হরমুজ প্রণালি অতিক্রম করতে গেলে ‘কঠোর’ জবাব দেওয়া হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : এবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করার যে কোনো মার্কিন প্রচেষ্টাকে ‘কঠোর জবাবের’ মুখোমুখি হতে হবে।

ইরানি সংবাদমাধ্যম আইএসএনএকে জাভানি বলেন, ট্রাম্পের বর্তমান সমস্যা হলো হরমুজ প্রণালি উন্মুক্ত করা। ৪০ দিনের যুদ্ধ এবং তার পরবর্তী সময়ে তিনি প্রতিটি দরজায় কড়া নেড়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

তিনি বলেন, মার্কিন নেতা ইরানের ওপর ‘চাপ প্রয়োগ’ করে এই জলপথটি উন্মুক্ত করার চেষ্টা করছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের পুনরাবৃত্তি করে জাভানি বলেন, এর অর্থ হলো আমেরিকা আর কোনো পরাশক্তি নয়, এটি একটি পরাশক্তির মুখোমুখি হয়েছে। আমেরিকার ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় অনেক বেশি হবে।

জাভানি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা তার শক্তির পরীক্ষা নেবে, তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে।

আরও পড়ুন

ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

সূত্র: আল–জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬