• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৮:১৩ (01-May-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম

১ মে ২০২৬ বিকাল ০৫:৫১:০১

বিশ্ববাজারে একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা এবং ইরান-সংকটের প্রভাবে ভারতে আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। তবে স্বস্তির খবর হলো, সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

১ মে শুক্রবার প্রকাশিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়েছে। ফলে রাজধানী দিল্লিতে এই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম ২,০৩১ রুপি থেকে বেড়ে হয়েছে ৩,০২৪ রুপি।

Ad
Ad

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা শুরুর পর এটি তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে মার্চ মাসে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি বাড়ানো হয়েছিল।

Ad

টানা মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল ও খাদ্যনির্ভর ব্যবসাগুলো বড় ধরনের চাপে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এসব খাতে দৈনন্দিন কার্যক্রমে বাণিজ্যিক গ্যাস অপরিহার্য। এর প্রভাব হিসেবে খাবারের দাম বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে তেল বিপণন কোম্পানিগুলো লোকসানে পড়ছে। তারা উচ্চমূল্যে জ্বালানি কিনলেও খুচরা পর্যায়ে একই দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় প্রতিদিন বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এদিকে, ১ মে থেকে এলপিজি ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ব্যবধান ২১ দিনের পরিবর্তে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলে এ ব্যবধান সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত হতে পারে। নির্ধারিত সময়ের আগে বুকিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us