• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০১:১৬:৫৪ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৩:৫০

জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

২৭ এপ্রিল সোমবার ভোরে এ ভূমিকম্প আঘাত হানে।

কিয়োদো নিউজের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোরে আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল টোকাচি অঞ্চলে, ভূগর্ভ থেকে প্রায় ৮৩ কিলোমিটার গভীরে।

জাপানের ৭ মাত্রার ভূমিকম্প স্কেলে এর তীব্রতা ‘উচ্চ ৫’ হিসেবে রেকর্ড করা হয়েছে। এ পর্যায়ে দাঁড়িয়ে থাকা বা হাঁটা কঠিন হয়ে পড়ে এবং মানুষকে কোনো কিছু আঁকড়ে ধরতে হয়।

প্রাথমিকভাবে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া তোমারি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর হোক্কাইডোর প্রশান্ত মহাসাগর উপকূলীয় কিছু স্থানীয় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে হোক্কাইডো শিনকানসেন স্বাভাবিকভাবে চলাচল করছে।

এক সপ্তাহ আগে আওমোরি অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকেই জাপানের আবহাওয়া সংস্থা সম্ভাব্য বড় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে।

হোক্কাইডো সেই সাতটি অঞ্চলের একটি, যেখানে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪