আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল-সংশ্লিষ্ট দুটি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরান। দেশটির দাবি, আটক জাহাজ দুটি ইরানের আঞ্চলিক জলসীমায় নেওয়া হয়েছে।
২২ এপ্রিল বুধবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাতে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।


আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা ও ইপামিনোদেস। ইরানের দাবি, জাহাজ দুটি ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট এবং অনুমোদন ছাড়া চলাচলের পাশাপাশি বারবার নৌচলাচল বিধি লঙ্ঘন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপির মাধ্যমে জাহাজ দুটি গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয়। পরে সেগুলো ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে পণ্য ও নথিপত্র পরীক্ষা শুরু হয়েছে বলে জানানো হয়।
আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইরানের ঘোষিত নিয়ম লঙ্ঘনের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে জাহাজ দুটির মালিকপক্ষ বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: প্রেস টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available