• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সকাল ১১:০৯:১৪ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান ম্যাঁক্রোর

২২ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০৬:২১

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান ম্যাঁক্রোর

আন্তর্জাতিক ডেস্ক: লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

২২ এপ্রিল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং দেশটির জনগণের প্রতি সমর্থন জানান।

Ad
Ad

ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স লেবাননের পাশে রয়েছে, বিশেষ করে মানবিক সংকট মোকাবিলা এবং বাস্তুচ্যুত মানুষের প্রয়োজন মেটাতে সহায়তা অব্যাহত রাখবে।

Ad

তিনি প্যারিসে এলিসি প্রাসাদে সালামের সফরের পর ফরাসি ও আরবি ভাষায় দেওয়া বার্তায় আরও বলেন, লেবানন ও বৃহত্তর অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা তখনই সম্ভব, যখন ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠিত হবে। এই সমঝোতা দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করবে, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখবে এবং পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার ভিত্তি তৈরি করবে।

ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, এর জন্য হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে এবং রাষ্ট্রের ক্ষমতার বিকল্প হিসেবে নিজেদের অবস্থান দাবি করা থেকেও সরে আসতে হবে।

তিনি আরও বলেন, একই সঙ্গে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দেশটির পুনর্গঠন প্রয়োজন, যাতে বাস্তুচ্যুত মানুষ নিজ নিজ ঘরে ফিরতে পারে।

উল্লেখ্য, বর্তমানে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেখানে গাজার মতো একটি সামরিক নিয়ন্ত্রণ রেখা গঠনের আশঙ্কাও দেখা দিয়েছে, যা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ আঙ্গুর
থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ আঙ্গুর
২২ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩১:০৩




Follow Us