• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৪:১৩ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

যে কোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে : নেতানিয়াহু

১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৪৭

যে কোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : যে কোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

১৩ এপ্রিল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু বৈঠকে আরও বলেছেন, ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের যে ঘোষণা দিয়েছে এতে তারা সমর্থন জানান। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই খারাপ হয়নি বলে উল্লেখ করেন নেতানিয়াহু।

আরও পড়ুন

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

তিনি বলেন, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিনি ও ইরানিদের আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে আলোচনা সম্পর্কে অবহিত করেন।

নেতানিয়াহু বলেছেন, আলোচনার শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করে দেবে। অপরদিকে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু তারা হরমুজ খুলেনি। এরমাধ্যমে ইরান শর্ত ভঙ্গ করেছে। যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য ছিল না।

এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, “যুক্তরাষ্ট্রের দাবি ছিল সমৃদ্ধকরণকৃত সব ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক বছর, অর্থাৎ কয়েক দশক দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। এতে তাদের মনযোগ ছিল। আর অবশ্যই এ বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন

ক্যান্সার ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষায় বড় সাফল্য

সূত্র: টাইমস অব ইসরায়েল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ক্যানসারে মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা
ক্যানসারে মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা
২৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:২৪