• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৬:৩৭ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ইতিবাচক পরিবেশে

যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দফার বৈঠক শেষ: দ্বিতীয় দফা কাল

১১ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪৭:০৬

যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দফার বৈঠক শেষ: দ্বিতীয় দফা কাল

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সরকারের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার উচ্চপর্যায়ের ঐতিহাসিক শান্তি আলোচনা।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি কূটনৈতিক যোগাযোগ, যা বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফার বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছে এবং এর পরিবেশ ছিল বেশ ইতিবাচক। যদিও আলোচনার বিস্তারিত তথ্য এখনও পর্দার আড়ালে রাখা হয়েছে।

আরও পড়ুন

বাইন্যান্স হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত, খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

তবে বিভিন্ন দিক থেকে প্রাপ্ত তথ্যে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। বিশেষ করে লেবানন পরিস্থিতি নিয়ে সমঝোতার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।

বিভিন্ন সূত্রের দাবি, ইসরাইলের সামরিক অভিযান কেবল দক্ষিণ লেবাননের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে আলোচনা চলছে এবং বৈরুতে আর কোনো হামলা চালানো হবে না। পাশাপাশি, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়েও কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

তবে এটি আলোচনার অত্যন্ত প্রাথমিক পর্যায় এবং কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে আরও সময় প্রয়োজন। উভয় পক্ষই অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হচ্ছে এবং গোপনীয়তা বজায় রাখছে।

আরও পড়ুন

ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আলোচনার পরবর্তী ধাপ হিসেবে দুই দেশের প্রতিনিধি দল আবারও নৈশভোজে মিলিত হওয়ার কথা রয়েছে। পুরো বিশ্বের নজর এখন ইসলামাবাদের এই আলোচনার টেবিলে, যেখানে দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে একটি স্থায়ী শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সূত্র: আলজাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:২৩


পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:০২


বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৫৭



ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১