• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:১৯:২৪ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

শিশুদের রক্তভেজা স্মৃতি নিয়ে ইসলামাবাদে মিনাব ১৬৮ ফ্লাইট

১১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:১৮:১৯

শিশুদের রক্তভেজা স্মৃতি নিয়ে ইসলামাবাদে মিনাব ১৬৮ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরটি ঘিরে বিশেষভাবে আলোচনায় এসেছে প্রতিনিধিদল বহনকারী বিমানের নাম মিনাব ১৬৮।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ভেতরে মিনাব স্কুল হামলায় নিহতদের স্মরণে আবেগঘন পরিবেশ তৈরি করা হয়। আসনগুলোতে রাখা হয় নিহত শিশুদের ছবি, রক্তাক্ত স্কুলব্যাগ, জুতা, সাদা ফুলসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী। এগুলো মধ্যপ্রাচ্যের সংঘাতের মানবিক ক্ষতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

মিনাব ১৬৮ নামটি রাখা হয়েছে হামলায় নিহত ১৬৮ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। নিহতদের বেশিরভাগই ছিল শিশু।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিমানের ভেতরের একটি ছবি শেয়ার করে স্পিকার গালিবাফ লেখেন, এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮ যা ওই হামলায় নিহতদের প্রতি তার শ্রদ্ধা নিবেদন হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের শাজারে তাইয়্যেবা নামের একটি বালিকা বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যাতে ৮ থেকে ১৪ বছর বয়সী ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়।

১১ এপ্রিল শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ইসলামাবাদে পৌঁছে সাংবাদিকদের গালিবাফ বলেন, ইরানের সদিচ্ছা থাকা সত্ত্বেও আলোচনার মধ্যেই তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং একাধিক যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। তিনি বলেন, আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমেরিকানদের ওপর আমাদের আস্থা নেই।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি একটি বাস্তবসম্মত চুক্তির জন্য প্রস্তুত থাকে এবং ইরানের অধিকার মেনে নেয়, তবে ইরানও আলোচনায় ইতিবাচক সাড়া দেবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬

Follow Us