আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তি স্থগিত করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘মানবজীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা’ প্রদর্শনের অভিযোগ করেন। যুদ্ধবিরতির দিনেই লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার ঘটনায় তিনি এই মন্তব্য করেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সানচেজ বলেন, ‘নেতানিয়াহু লেবাননের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সবচেয়ে কঠোর হামলা চালিয়েছেন। এতে শতাধিক মানুষের প্রাণহানি ও বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছেন। মানবজীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি এই অবজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, এখনই স্পষ্ট অবস্থান নেওয়ার সময় এবং লেবাননকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির আওতায় অন্তর্ভুক্ত করতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সানচেজ বলেন, এই নতুন করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলকে নিন্দা জানানো উচিত। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের প্রতি তিনি আহ্বান জানান, ইসরায়েলের সঙ্গে বিদ্যমান অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের জন্য কোনো ধরনের দায়মুক্তি দেওয়া উচিত নয়।
উল্লেখ্য, ২০০০ সালে স্বাক্ষরিত ইউরোপীয় ইউনিয়ন–ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি দুই পক্ষের মধ্যে বাণিজ্য, রাজনৈতিক সংলাপ এবং অর্থনৈতিক সহযোগিতার আইনি ভিত্তি হিসেবে কাজ করে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available