• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৩০:১১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী চুক্তি নিয়ে আলোচনা ‘অযৌক্তিক’: ইরান

৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২২:৩৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী চুক্তি নিয়ে আলোচনা ‘অযৌক্তিক’: ইরান
প্রতীকি ছবি

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ৮ এপ্রিল ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছে ইরান।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ আরও জোরদার করেছে এবং এর মাধ্যমে যুদ্ধবিরতির একাধিক শর্ত লঙ্ঘন করেছে।

লেবানন ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই দাবি করেছে, ইরানের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে চুক্তির চেতনাকে ক্ষুণ্ন করছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয়েছে এবং মজুতকৃত ইউরেনিয়াম হস্তান্তরের ইঙ্গিত দিয়েছে।

তবে ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করে গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার সংরক্ষণ করে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩২



হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:১৪



৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:০৮