আন্তর্জাতিক ডেস্ক: ইরানবিরোধী লড়াইয়ে কুর্দিদের ‘প্রক্সি’ বা ভাড়াটে সৈন্য হিসেবে ব্যবহার করা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকা উচিত বলে মনে করেন ইরাকের ফার্স্ট লেডি শানাজ ইব্রাহিম আহমেদ। ১৯৯১ সালে ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহের ৩৫তম বার্ষিকী উপলক্ষে তিনি এই মন্তব্য করেন।
৫ মার্চ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরাকি নিউজ।


মার্কিন বাহিনী কুর্দিদের দিয়ে ইরানি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করানোর চেষ্টা করছে— এমন খবরের প্রেক্ষিতে শানাজ ইব্রাহিম আহমেদ স্পষ্টভাবে বলেছেন, ‘আমরা কোনো ভাড়াটে বন্দুকধারী নই।’

১৯৯১ সালে সুলাইমানিয়ায় কুর্দি বিদ্রোহের স্মৃতিচারণ করে তিনি উল্লেখ করেন, সেই কঠিন সময়ে যুক্তরাষ্ট্র কুর্দিদের কোনো সহায়তা করেনি। তার ভাষায়, সেদিন কেউ আমাদের রক্ষায় এগিয়ে আসেনি।
ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের স্ত্রী এবং বিশিষ্ট কুর্দি নেতা হিসেবে শানাজের এই বক্তব্য ওই অঞ্চলে কুর্দিদের স্বায়ত্তশাসন এবং বিদেশি শক্তির প্রভাব নিয়ে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই বিবৃতির মাধ্যমে ইরাকের শীর্ষ নেতৃত্ব এবং কুর্দি নেতাদের একাংশ স্পষ্ট করতে চাইছেন— তারা আর কোনো আঞ্চলিক যুদ্ধে অন্য কোনো দেশের হয়ে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হতে রাজি নন। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা এখন নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়ে অনেক বেশি সচেতন। সূত্র: ইরাকি নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available