• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৯:১৬ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি

২১ মার্চ ২০২৬ সকাল ০৯:১৫:২৪

ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি

অনলাইন ডেস্ক: ফার্সি নতুন বছর এবং ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার লিখিত শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

বার্তায় বলা হয়েছে, ‘এই বছর আধ্যাত্মিকতার বসন্ত এবং প্রকৃতির বসন্ত অর্থাৎ ঈদুল ফিতর এবং প্রাচীন উৎসব নওরোজ একই সময়ে পড়েছে। আমি এই দুটি ধর্মীয় ও জাতীয় উৎসবে দেশের প্রতিটি মানুষকে অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘বিশেষ করে সারা বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।’

জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে ‘অভ্যুত্থান’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক সমস্যার’ কারণে এটি দেশের ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছিল।

মোজতবা খামেনি নতুন সৌর বছরকে ‘জাতীয় ঐক্য ও নিরাপত্তার নিরিখে প্রতিরোধ অর্থনীতির বছর’ হিসেবে অভিহিত করেছেন।

তাকে নিয়ে ইরান সরকারের ব্যাপক প্রচারণা সত্ত্বেও এখনো তার দৃশ্যমান উপস্থিতি দেখা না যাওয়ায়, খামেনির আঘাতের মাত্রা এবং ইরানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।

সূত্র: বিবিসি বাংলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫






Follow Us