• ঢাকা
  • |
  • শনিবার ৭ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৩৭:২২ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আন্তর্জাতিক জ্বালানি সংস্থা

২১ মার্চ ২০২৬ সকাল ০৯:০৯:২১

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আন্তর্জাতিক জ্বালানি সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা সংকটের মুখোমুখি— এমন সতর্কবার্তা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার জেরে সৃষ্ট অস্থিরতাকে তিনি এই নজিরবিহীন সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

Ad
Ad

২০ মার্চ শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জ্বালানি ব্যবহারের পরিমাণ কমাতে সরকারগুলোকে আরও সরব হতে হবে। একই দিনে প্রকাশিত আইইএর এক প্রতিবেদনে ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালি পর্যায়ে জ্বালানির চাহিদা কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। এতে মহাসড়কে যানবাহনের গতিসীমা কমানো এবং প্রয়োজন অনুযায়ী ঘরে বসে কাজ (হোম অফিস) চালুর পরামর্শ দেওয়া হয়েছে।

Ad

ফাতিহ বিরোল বলেন, বর্তমান সংকটের ব্যাপ্তি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর সৃষ্ট গ্যাস সংকট কিংবা ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও অনেক বড়— যার প্রেক্ষাপটেই আইইএ গঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, এই সংকট মোকাবিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। তবে জ্বালানি অবকাঠামোর যে ক্ষতি হয়েছে, তা আগের অবস্থায় ফিরতে দীর্ঘ সময় (কয়েক মাস) লেগে যেতে পারে।

আইইএ প্রধানের মতে, এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলো এই সংকটের সবচেয়ে বড় অভিঘাতের মুখে পড়তে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি
ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি
২১ মার্চ ২০২৬ সকাল ০৯:১৫:২৪


জাতীয় মসজিদে এবারও ঈদের পাঁচটি জামাত
জাতীয় মসজিদে এবারও ঈদের পাঁচটি জামাত
২১ মার্চ ২০২৬ সকাল ০৯:০৩:৩৩



আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ
আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ
২১ মার্চ ২০২৬ সকাল ০৮:৩৩:১২



Follow Us