• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৮:৩৯ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত

২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯

আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের মধ্যকার চলমান সংঘাতের ২০তম দিনে বড় ধাক্কা খেয়েছে তেহরান। এক বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন।

২০ মার্চ শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। আইআরজিসির নিজস্ব সংবাদমাধ্যম ‘সেপাহ নিউজ’ এক শোকবার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিমানবাহিনী তেহরানের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালায়, যেখানে নাইনি অবস্থান করছিলেন। তিনি শুধু আইআরজিসির মুখপাত্রই ছিলেন না, বরং ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ ও প্রচার কৌশলের অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবেও পরিচিত ছিলেন।

হামলার কয়েক ঘণ্টা আগে নাইনি এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক সক্ষমতা হ্রাসের দাবি নাকচ করে দেন এবং জানান, যুদ্ধের মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্বাভাবিক রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে এর আগেও ইরান একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে হারিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন নিরাপত্তা প্রধান আলী লারিজানি, বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলাইমানি এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব যারা সবাই সাম্প্রতিক সময়ে বিমান হামলায় নিহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





Follow Us