• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৯:৩৮ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

১৬ মার্চ ২০২৬ সকাল ০৮:০৭:০১

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা দাম্মাম হয়ে বাংলাদেশে ফিরতে পারবেন।

১৫ মার্চ রোববার মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ার পরিচালিত একটি বিশেষ ফ্লাইট (দাম্মাম–ঢাকা) চালুর পরিকল্পনা করা হয়েছে। এই ফ্লাইটে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার সুযোগ পাবেন।

ফেরত যেতে ইচ্ছুকদের দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া গুগল লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে আসন বরাদ্দ সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

আরও পড়ুন

বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালিয়ে পাল্টা জবাব দিল ইরান

সম্ভাব্য যাত্রার তারিখ ২০ মার্চ বা এর কাছাকাছি সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আসনের ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার ধরা হয়েছে।

এই বিশেষ ফ্লাইটের যাত্রীরা ২৩ কেজির একটি ব্যাগেজ ও একটি হ্যান্ড ব্যাগ বহন করতে পারবেন। বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট ভিসার ব্যবস্থাও একই ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। টিকিট নিশ্চিত হলে গালফ এয়ার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে।

দূতাবাস জানিয়েছে, আগ্রহী বাংলাদেশিদের সোমবার সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:১০