• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৪:৪৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

আসামে ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়ে দুই পাইলটের মৃত্যু

৬ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৯:২১

আসামে ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়ে দুই পাইলটের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: দুইজন পাইলটকে নিয়ে আসামের কার্বি আংলং এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি ভারতীয় যুদ্ধবিমান।

ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি জোরহাট বিমান ঘাঁটি থেকে ৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে ওড়ে। কিছুক্ষণ পর, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ নাগাদ শেষবার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল।

এর পরেই রাডার থেকে হারিয়ে যায় যুদ্ধবিমানটি। তল্লাশির পর গভীর রাতে ভারতীয় বিমান বাহিনী তাদের এক্স হ্যান্ডেলে জানায়, সুখোইটি জোরহাট থেকে ৬০ কিমি দূরে আসামের কার্বি আংলং এলাকায় ভেঙে পড়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

যুদ্ধবিমানে থাকা স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যু হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট করেনি ভারতীয় বিমানবাহিনী।

আগেও ২০১৭ সালে আসামের তেজপুর বিমানঘাঁটি থেকে ওড়ার পর অরুণাচল প্রদেশের জঙ্গলে ভেঙে পড়েছিল একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান। যুদ্ধবিমানে থাকা এক স্কোয়াড্রন লিডার ও এক ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু হয়েছিল।

সূত্র: বিবিসি বাংলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯