• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৩৩:০০ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া

৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৪:২৭

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা আর সব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত রাখছে না মালয়েশিয়া। নতুন নীতিতে এ ভিসা ৩১টি নির্ধারিত দেশের নাগরিকদের মধ্যে সীমিত করা হয়েছে। ফলে বাংলাদেশি সাধারণ পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ থাকছে না।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন এই নীতি কার্যকর হয়েছে। এ বিষয়ে বিভাগটির ওয়েবসাইটে ২ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নতুন ব্যবস্থায় মাল্টিপল এন্ট্রি ভিসা শুধু নির্দিষ্ট ভ্রমণ উদ্দেশ্যে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—ব্যবসায়িক কার্যক্রম, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং বিয়ের অনুষ্ঠানকেন্দ্রিক পর্যটন।

অর্থাৎ সাধারণ পর্যটন বা সামাজিক ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশসহ যেসব দেশের নাগরিক নতুন নির্ধারিত তালিকায় নেই, তারা মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করবেন। মালয়েশিয়ার সরকারি মাইভিসা তথ্যেও বাংলাদেশকে ৩১টি ভিসা-প্রয়োজনীয় দেশের তালিকায় রাখা হয়েছে এবং সামাজিক ভ্রমণের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসার বিধান উল্লেখ রয়েছে।

মাল্টিপল এন্ট্রি ভিসায় একাধিকবার মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ থাকে। এর আগে দেশটির ই-ভিসা ব্যবস্থায় নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে একাধিকবার প্রবেশের সুবিধা ছিল। নতুন নীতিতে সেই সুবিধা সীমিত করা হলো।

তবে এ পরিবর্তন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের কর্মসংস্থানসংক্রান্ত ভিসা বা ওয়ার্ক পারমিটের ওপর সরাসরি প্রযোজ্য নয়। সংশ্লিষ্ট ভিসার ক্ষেত্রে আলাদা নিয়ম ও অনুমোদন প্রক্রিয়া রয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আবেদনকারীর জাতীয়তার পাশাপাশি ভ্রমণের উদ্দেশ্যও বিবেচনায় নেওয়া হবে।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৩০

ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:১৮


যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৯:০১




আজ শুভ জন্মাষ্টমী
আজ শুভ জন্মাষ্টমী
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:২৫:০০