• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২২:৫৯ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে বিজয় উদযাপন মালদ্বীপ বিএনপির

১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৩:০০

মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে বিজয় উদযাপন মালদ্বীপ বিএনপির

মালদ্বীপ প্রতিনিধি: দেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়লাভ করায় দেশের পাশাপাশি আনন্দের জোয়ার বইছে সুদূর মালদ্বীপেও। এই বিজয় উদযাপনে রাজধানী মালেসহ বিভিন্ন দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে মিষ্টি বিতরণ, আনন্দ-উচ্ছ্বাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৩ ফেব্রুয়ারি শুক্রবার স্থানীয় সময় জুমার নামাজের পর এবং রাত সাড়ে ১১টায় রাজধানী মালের একটি স্থানীয় হোটেলে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad
Ad

বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দলটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সদস্য হোসেন ফারুক, সহ-সভাপতি হোসেন সুমন ও শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক এবং সেন্ট্রাল জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য মো. জামাল খান, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, সদস্য সচিব নুর নবী মানিক, ফয়সাল হাবিব, মো. শামীম হোসেন, মো. মইনুল খন্দকার, আমির রায়হানসহ বিভিন্ন দ্বীপ থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক পথচলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংশ্লিষ্টদের মতে, প্রবাসের মাটিতে এমন আয়োজন প্রমাণ করে দেশের রাজনৈতিক পরিবর্তনের সাড়া কেবল দেশের ভেতরেই নয়, বিদেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যেও সমানভাবে অনুরণিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us