আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের উত্তরাঞ্চলের বন্দরনগরী ত্রিপোলিতে পাশাপাশি দুটো ভবন ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

৮ ফেব্রুয়ারি রোববার শহরটি উত্তরের বাব আল তাব্বানেহ এলাকায় এই ঘটনা ঘটে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা মহাপরিচালক ইমাদ খ্রেইশ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


খ্রেইশ বলেন, দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। তবে জীবিত উদ্ধার করা ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবনটি দুটি ব্লকে বিভক্ত ছিল, প্রতিটি ব্লকে ছয়টি করে অ্যাপার্টমেন্ট ছিল। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ভবন ধসের সময় ভেতরে অন্তত ২২ জন মানুষ ছিলেন।
স্থানীয় মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রধান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আটকা পড়া লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছে লেবাননের সামরিক বাহিনী, রেড ক্রস ও জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। তাদের পাশাপাশি স্থানীয় লোকজনও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া লোকজনদের উদ্ধার করার চেষ্টা করছে। এছাড়া ধসে পড়ার আশঙ্কায় ওই এলাকার আরো কিছু ভবন থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বিপর্যয়ের ভয়ে ওই শহরের বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available