• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৪০:৪২ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত

৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৭:২৯

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা ভারত সমর্থিত ফিতনা আল খারেজি ও ফিতনা আল হিন্দুস্তানের সদস্য বলে জানিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী অধিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানে হারনাই ও পাঞ্জগুর জেলায় দুটি আলাদা অভিযান চালানো হয়। এসময়, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালায় নিরাপত্তাবাহিনী। পরে সন্ত্রাসী পাল্টা হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর সেগুলো ধ্বংস করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:২৬:৩৫



কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:১২:৩৮





Follow Us