• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৪:৪২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪৬:০৬

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

এরইমধ্যে বহর নিয়ে গন্তব্যস্থলে রওনা দিয়েছে 'ইউএসএস আব্রাহাম লিংকন'। যেখানে রণতরী ছাড়াও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউজ ন্যাশন তথ্যটি নিশ্চিত করেছে। তাদের দাবি, পেন্টাগনের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যেই সেন্ট্রাল কমান্ড এরিয়াতে পৌঁছাবে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।

আরও পড়ুন

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যসহ উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগলিক অবস্থান।

সুত্র: নিউজন্যাশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯