• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে আষাঢ় ১৪৩৩ রাত ১০:২৭:০৪ (08-Jul-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

৮ জুলাই ২০২৬ রাত ০৮:১০:১০

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের তীব্র সংঘর্ষে অন্তত ১৯ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্যও নিহত হন।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এন-২৫ মহাসড়কের ঝাও ক্রস ও কারারো এলাকার মধ্যবর্তী স্থানে অভিযান চালানো হয়। এ সময় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি হয়।

নিরাপত্তা বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই গোষ্ঠীর সদস্যরা মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। অভিযানে ১৯ জন সশস্ত্র ব্যক্তি নিহত হন।

সংঘর্ষের পর আশপাশের এলাকায় পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জনজীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বেলুচিস্তানের মহাসড়কগুলোকে নিরাপদ রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে প্রদেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত সোমবার গভীর রাতে বেলুচিস্তানের জিয়ারত জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত নয় পুলিশ সদস্য নিহত হন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:২০:৪৪

Follow Us