• ঢাকা
  • |
  • রবিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ১২:৫৪:১৩ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

সন্তানের জন্য চার বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়

৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:৩১

সন্তানের জন্য চার বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়

বিনোদন ডেস্ক: টালিউডের অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় মা হয়েছেন। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই এবং সমালোচনার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পাওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৬ জুলাই সোমবার নবজাতকের হাতের একটি ছবি পোস্ট করে সুখবরটি জানান সুস্মিতা। পোস্টে তিনি দীর্ঘদিনের সংগ্রাম ও অপূর্ণতার কথাও তুলে ধরেন।

সুস্মিতা লেখেন, ‘মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থমকে গিয়েছিল, আজ যেন তা নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলাম।’

চলতি বছরের শুরুতে ব্যবসায়ী শুভাশিষ দে’র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুস্মিতা। এর আগে মা হওয়ার ইচ্ছা এবং ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছিলেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মাতৃত্বের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছিলেন।

সুস্মিতা রায় গত কয়েক বছরে ভ্লগিংয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে চলতি বছরের শুরুতে তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে দাম্পত্য কলহ, বিচ্ছেদ এবং পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

এর আগে সুস্মিতা দাবি করেছিলেন, মা হওয়ার ইচ্ছা পূরণ না হওয়াই তার আগের দাম্পত্য সম্পর্ক ভাঙার অন্যতম কারণ ছিল। তিনি জানিয়েছিলেন, ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হলেও শেষ পর্যন্ত সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে পারেননি।

পরে গত ১৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর প্রকাশ করেন সুস্মিতা। পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে নিজ বাসভবনে শুভাশিষ দে’র সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us