• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:০৯:২০ (02-May-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:৫৩

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আরও উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্র মন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধি।

Ad

এছাড়া বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারাও জানাজায় অংশ নেবেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us