• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:০২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন

২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩

হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন

নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত দুই ব্যক্তি ভারতে পালিয়ে মেঘালয়ে প্রবেশ করেছে, এমন দাবি নাকচ করেছে রাজ্য পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা বলেছে, এ ধরনের দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ নেই। রাজ্যের ইংরেজি সংবাদ মাধ্যম মেঘালয় মনিটর এই খবর জানিয়েছে।

মেঘালয় পুলিশ জানায়, অভিযুক্তদের রাজ্যের কোনো এলাকায় প্রবেশ, অবস্থান বা গ্রেফতারের বিষয়ে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি।

বিএসএফের পক্ষ থেকেও বলা হয়েছে, সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে ওই দুই ব্যক্তি ভারতে প্রবেশ করেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সীমান্ত নজরদারিতে এ ধরনের ঘটনার কোনো রেকর্ডও নেই।

আরও পড়ুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

মেঘালয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে জানিয়েছে, যাচাই-বাছাই ছাড়া এমন তথ্য ছড়ানো বিভ্রান্তিকর। তারা বিষয়টিকে ‘ভুল ও ভিত্তিহীন দাবি’ হিসেবে উল্লেখ করেছে।

তবে উভয় সংস্থাই বলেছে, যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য তথ্য পেলে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে তারা প্রস্তুত। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬